সার্ভিস / ওয়েবসাইট

ওয়েবসাইট ও ল্যান্ডিং পেজ

এমন ওয়েবসাইট, যা দেখে রোগী অ্যাপয়েন্টমেন্ট নেন

বিজ্ঞাপনে টাকা খরচ করে রোগী আনলেন, কিন্তু ওয়েবসাইট ধীর, মোবাইলে ভেঙে যায়, কল করার বাটন খুঁজে পাওয়া যায় না। তাহলে রোগী চলে যান অন্য ক্লিনিকে। আমি বানাই দ্রুত, মোবাইল-ফ্রেন্ডলি ক্লিনিক ওয়েবসাইট আর ট্রিটমেন্টভিত্তিক ল্যান্ডিং পেজ।

মোবাইল-ফার্স্ট · বাংলা ও ইংরেজি · এক ক্লিকে কল ও WhatsApp · ট্র্যাকিং সেটআপসহ

সাধারণ সমস্যা

ওয়েবসাইট আছে, কিন্তু কেউ কল করে না?

ধীর ও ভাঙা

মোবাইলে খারাপ দেখায়

আপনার বেশিরভাগ রোগী মোবাইল থেকে আসেন। পেজ লোড হতে দেরি হলে বা লেখা ভেঙে গেলে তারা ফিরে যান।

শুধু ফেসবুক

নিজের ওয়েবসাইটই নেই

শুধু ফেসবুক পেজ থাকলে গুগলে খুঁজে পাওয়া কঠিন। বড় ট্রিটমেন্টের আগে রোগীরা ওয়েবসাইট দেখে বিশ্বাস করতে চান।

যোগাযোগ লুকানো

কল বা বুক করার পথ খুঁজে পাওয়া যায় না

ফোন নম্বর নিচে লুকানো, কোনো ফর্ম নেই। রোগীকে খুঁজতে হলে তিনি আর খোঁজেন না।

যা যা করি

ওয়েবসাইটে যা যা থাকবে

  • মোবাইল-ফার্স্ট, দ্রুত লোড হওয়া ডিজাইন
  • প্রতিটা পেজে এক ক্লিকে কল আর WhatsApp বাটন
  • অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ফর্ম
  • প্রতিটা ট্রিটমেন্টের আলাদা পেজ (রুট ক্যানেল, ইমপ্ল্যান্ট, ব্রেসেস…)
  • ডাক্তারদের প্রোফাইল আর চেম্বারের সময়
  • Google Maps, রোগীদের রিভিউ আর আগে-পরের ছবি
  • বাংলা ও ইংরেজি দুই ভাষায় (চাইলে)
  • বেসিক SEO আর ট্র্যাকিং (Google Analytics, Meta Pixel)

কাজের ধাপ

পরিকল্পনা থেকে লাইভ পর্যন্ত

পরিকল্পনা

আপনার ট্রিটমেন্ট, রোগীর ধরন আর প্রতিযোগীদের সাইট দেখে পেজের কাঠামো ঠিক করি।

লেখা ও ডিজাইন

রোগীর ভাষায় লেখা আর মোবাইলে সুন্দর দেখায় এমন ডিজাইন। আপনার অনুমোদনের পরেই পরের ধাপ।

তৈরি ও টেস্ট

স্পিড, মোবাইল, ফর্ম আর বাটন সব টেস্ট করা।

লাইভ ও ট্র্যাকিং

ডোমেইনে লাইভ করা, আর Analytics ও Pixel সেটআপ।

প্রশ্ন ও উত্তর

ওয়েবসাইট নিয়ে সাধারণ প্রশ্ন

শুধু ফেসবুক পেজ কি যথেষ্ট না?

ছোট ক্লিনিকের শুরুর জন্য ফেসবুক পেজ ভালো। কিন্তু গুগলে খুঁজে পাওয়া, Google Ads চালানো আর বড় ট্রিটমেন্টের রোগীর বিশ্বাস পাওয়ার জন্য নিজের ওয়েবসাইট অনেক বেশি কার্যকর।

ডোমেইন আর হোস্টিং কার নামে থাকবে?

আপনার নামে রাখার পরামর্শ দিই, যাতে ওয়েবসাইটের পুরো নিয়ন্ত্রণ সবসময় আপনার হাতে থাকে।

ল্যান্ডিং পেজ আর ওয়েবসাইটের পার্থক্য কী?

ওয়েবসাইটে আপনার ক্লিনিকের সব তথ্য থাকে। ল্যান্ডিং পেজ হলো একটা নির্দিষ্ট ট্রিটমেন্ট বা অফারের জন্য বানানো একটা পেজ, যেখানে একটাই কাজ: কল বা বুকিং। বিজ্ঞাপনের জন্য ল্যান্ডিং পেজ সাধারণত বেশি ভালো কাজ করে।

পরে লেখা বা ছবি বদলাতে পারব?

হ্যাঁ। সহজে আপডেট করা যায় এমনভাবে বানাই, আর কীভাবে করবেন তা দেখিয়ে দিই।

ফ্রি অডিট

আপনার ক্লিনিকের মার্কেটিংয়ে কোথায় টাকা নষ্ট হচ্ছে, জেনে নিন ফ্রিতে

আপনার বিজ্ঞাপন, ফেসবুক পেজ, Google Maps প্রোফাইল আর ওয়েবসাইট দেখে একটা পরিষ্কার রিপোর্ট দেব। কোনো চাপ নেই, কোনো বাধ্যবাধকতা নেই।

  • কোন খরচ রোগী আনছে না, সেটা চিহ্নিত করা
  • প্রতিযোগী ক্লিনিকগুলো কী করছে
  • প্রথমে কোন ৩টা কাজ করলে সবচেয়ে বেশি ফল আসবে

ফ্রি অডিটের জন্য আবেদন করুন

৩০ সেকেন্ড লাগবে। WhatsApp-এ উত্তর পাবেন।

ক্লিক করলে আপনার তথ্যসহ WhatsApp খুলবে। সরাসরি কল করতে চাইলে: 01709-778398

ফ্রি অডিট WhatsApp