সার্ভিস / Google Ads

ডেন্টাল ক্লিনিকের জন্য Google Ads

যারা এখনই দাঁতের ডাক্তার খুঁজছে, তাদের সামনে আপনার ক্লিনিক

কেউ যখন গুগলে "দাঁতের ডাক্তার", "dental clinic near me" বা "রুট ক্যানেল খরচ" লিখে সার্চ করে, ঠিক তখনই আপনার বিজ্ঞাপন দেখানো হবে। আমি ক্লিক গুনি না, গুনি কল আর অ্যাপয়েন্টমেন্ট।

Google Ads Measurement Certified · আমেরিকা ও আয়ারল্যান্ডের ক্লিনিকে কাজের অভিজ্ঞতা · মাসভিত্তিক চুক্তি

রুট ক্যানেলডেন্টাল ইমপ্ল্যান্টব্রেসেস / অর্থোডন্টিক্সদাঁত সাদা করাইমার্জেন্সি

সাধারণ সমস্যা

বিজ্ঞাপনে টাকা যাচ্ছে, কিন্তু চেয়ার খালি?

টাকা নষ্ট

ভুল সার্চে বিজ্ঞাপন দেখানো

"ফ্রি দাঁতের চিকিৎসা", "ডেন্টাল কলেজে ভর্তি", "দাঁত ব্যথার ঘরোয়া উপায়"। এসব সার্চে ক্লিক মানেই টাকা নষ্ট।

হিসাব নেই

কোন বিজ্ঞাপন থেকে রোগী আসছে বোঝা যায় না

কল আর অ্যাপয়েন্টমেন্ট ট্র্যাক না করলে গুগল শুধু ক্লিক বাড়ায়, রোগী বাড়ায় না।

সব এক জায়গায়

সব ট্রিটমেন্ট এক ক্যাম্পেইনে

একটা ইমপ্ল্যান্ট রোগী আর একটা স্কেলিং রোগীর মূল্য এক না। তাদের কিওয়ার্ড, বিজ্ঞাপন আর বাজেটও আলাদা হওয়া উচিত।

যা যা করি

আপনার অ্যাকাউন্টে যা যা করব

  • অ্যাকাউন্ট অডিট বা নতুন অ্যাকাউন্ট সেটআপ
  • বাংলা, ইংরেজি আর বাংলিশ তিন রকম সার্চের কিওয়ার্ড
  • প্রতিটা ট্রিটমেন্টের আলাদা ক্যাম্পেইন
  • ক্লিনিকের আশেপাশের এলাকায় টার্গেটিং
  • কল আর ফর্ম ট্র্যাকিং
  • প্রতি সপ্তাহে সার্চ টার্ম চেক আর নেগেটিভ কিওয়ার্ড
  • চেম্বারের সময় অনুযায়ী বিজ্ঞাপনের সময়সূচি
  • বাংলায় সহজ মাসিক রিপোর্ট

কাজের ধাপ

অডিট থেকে নিয়মিত রোগী পর্যন্ত

ফ্রি অডিট

আপনার এলাকা, প্রতিযোগী আর বর্তমান অ্যাকাউন্ট দেখে কোথায় টাকা নষ্ট হচ্ছে তা দেখাব।

ট্র্যাকিং ঠিক করা

কল আর ফর্মকে কনভার্শন হিসেবে সেট করি, যাতে গুগল রোগীর জন্য অপটিমাইজ করে।

ক্যাম্পেইন তৈরি

ট্রিটমেন্টভিত্তিক কিওয়ার্ড, বিজ্ঞাপনের লেখা, এলাকা আর বাজেট।

প্রতি সপ্তাহে উন্নতি

ভুল সার্চ বাদ দেওয়া, বাজেট ঠিক করা, প্রতিযোগীদের উপর নজর রাখা।

মাসিক রিপোর্ট

কতগুলো কল ও এনকোয়ারি এলো, প্রতিটার খরচ কত, আর পরের মাসে কী বদলাব।

প্রমাণ

বিদেশের ক্লিনিকে যে সিস্টেমে কাজ করি, সেটাই আপনার জন্য

আমেরিকা আর আয়ারল্যান্ডের ডেন্টাল ক্লিনিকের Google Ads অ্যাকাউন্টের আসল সংখ্যা:

৯,২৫০+
ট্র্যাক করা রোগীর এনকোয়ারি, প্রতিটা ~€১৫
Slievemore Dentalডাবলিন, আয়ারল্যান্ড
২,২২০
লিড, $২৭৪K-এর অ্যাকাউন্ট থেকে
Radiant Expressions Dentalফ্লোরিডা, আমেরিকা
২৫.৪৭%
কনভার্শন রেট: প্রতি ৪ ক্লিকে ১টা এনকোয়ারি
Kendall Breeze Dentalমায়ামি, আমেরিকা
$৪৫.৭৭
প্রতি লিডের খরচ, ছোট বাজেটে
32 Pearls Family Dentistryজর্জিয়া, আমেরিকা

পুরো কেস স্টাডি দেখুন →

প্রশ্ন ও উত্তর

Google Ads নিয়ে সাধারণ প্রশ্ন

কত টাকা বাজেট লাগবে?

এটা নির্ভর করে আপনার এলাকা আর কোন ট্রিটমেন্টের রোগী চান তার উপর। ঢাকার গুলশান-ধানমন্ডিতে প্রতিযোগিতা বেশি, তাই খরচও বেশি। ফ্রি অডিটে আপনার এলাকার জন্য বাস্তবসম্মত বাজেট বলে দেব।

Google Ads নাকি Facebook Ads, কোনটা ভালো?

Google Ads ধরে সেই মানুষদের, যারা এই মুহূর্তে ডেন্টিস্ট খুঁজছে। এদের বুক করার সম্ভাবনা বেশি। Facebook Ads পৌঁছায় তাদের কাছে, যারা এখনো খুঁজছে না কিন্তু অফার দেখে আগ্রহী হতে পারে। অনেক ক্লিনিকের জন্য দুটো একসাথে সবচেয়ে ভালো কাজ করে।

বিজ্ঞাপনের অ্যাকাউন্টের মালিক কে থাকবে?

আপনি। অ্যাকাউন্ট আপনার ক্লিনিকের নামে থাকবে, আমি শুধু ম্যানেজার অ্যাক্সেস নিয়ে কাজ করব। কাজ বন্ধ করলেও সব ডেটা আপনার কাছেই থাকবে।

কতদিনে রেজাল্ট দেখা যাবে?

বিজ্ঞাপন চালুর পর থেকেই এনকোয়ারি আসা শুরু হতে পারে। প্রথম কয়েক সপ্তাহে ডেটা জমে, তারপর ভুল সার্চ বাদ দিয়ে খরচ কমানো হয়।

লম্বা চুক্তি করতে হবে?

না। চুক্তি মাসভিত্তিক, যেকোনো সময় বন্ধ করতে পারবেন।

ফ্রি অডিট

আপনার ক্লিনিকের মার্কেটিংয়ে কোথায় টাকা নষ্ট হচ্ছে, জেনে নিন ফ্রিতে

আপনার বিজ্ঞাপন, ফেসবুক পেজ, Google Maps প্রোফাইল আর ওয়েবসাইট দেখে একটা পরিষ্কার রিপোর্ট দেব। কোনো চাপ নেই, কোনো বাধ্যবাধকতা নেই।

  • কোন খরচ রোগী আনছে না, সেটা চিহ্নিত করা
  • প্রতিযোগী ক্লিনিকগুলো কী করছে
  • প্রথমে কোন ৩টা কাজ করলে সবচেয়ে বেশি ফল আসবে

ফ্রি অডিটের জন্য আবেদন করুন

৩০ সেকেন্ড লাগবে। WhatsApp-এ উত্তর পাবেন।

ক্লিক করলে আপনার তথ্যসহ WhatsApp খুলবে। সরাসরি কল করতে চাইলে: 01709-778398

ফ্রি অডিট WhatsApp