হোম / আমার সম্পর্কে
প্রতিষ্ঠাতার সাথে পরিচয়
শাহাব উদ্দিন
প্রতিষ্ঠাতা ও Google Ads স্পেশালিস্ট, Dental Growth Partners BD
আমি ডেন্টাল ক্লিনিকের জন্য বিজ্ঞাপন চালাই: আমেরিকার জর্জিয়া আর ফ্লোরিডার ফ্যামিলি ক্লিনিক থেকে শুরু করে ডাবলিনের একটা বড় ক্লিনিক পর্যন্ত। আমি সফলতা মাপি না ক্লিক বা লাইক দিয়ে, মাপি কতজন রোগী এনকোয়ারি করলেন আর প্রতিটার খরচ কত হলো তা দিয়ে।
প্রতিটা অ্যাকাউন্ট আমি নিজে চালাই: কিওয়ার্ড, অফার, ট্র্যাকিং, বাজেট আর প্রতিযোগীদের উপর নজর। আপনি সবসময় সরাসরি আমার সাথেই কথা বলবেন।
কেন বাংলাদেশের ক্লিনিক
দেশের ডেন্টিস্টরাও বিদেশের মানের মার্কেটিং পাওয়ার যোগ্য
বিদেশের ক্লিনিকে কাজ করার সময় প্রতিটা টাকার হিসাব দিতে হয়: কোন বিজ্ঞাপন থেকে কতগুলো কল এলো, প্রতিটা রোগীর খরচ কত। সেখানে অনুমানের কোনো জায়গা নেই।
বাংলাদেশের বেশিরভাগ ক্লিনিকের মার্কেটিং চলে উল্টোভাবে: বুস্ট, অনুমান আর রিপোর্ট ছাড়া কাজ। অথচ এখানকার ডেন্টিস্টরা চমৎকার চিকিৎসা দেন, শুধু সঠিক রোগীর কাছে পৌঁছাতে পারেন না।
তাই বিদেশে যে মাপা যায় এমন সিস্টেমে কাজ করি, সেটাই এখন দেশের ক্লিনিকের জন্য নিয়ে এসেছি, বাংলায় আর দেশের রোগীদের কথা মাথায় রেখে।
যে নীতিতে কাজ করি
কাজের মূলনীতি
মাপা যায় এমন কাজ
যে ফল মাপা যায় না, সেটা ফল না, অনুমান। প্রতিটা কাজের ফল এমন সংখ্যায়, যা আপনি নিজে মিলিয়ে দেখতে পারবেন।
ক্লিক নয়, রোগী
ক্লিক হলো খরচ, বুক হওয়া রোগী হলো ফল। আমি দ্বিতীয়টার জন্য কাজ করি।
পার্টনার, ভেন্ডর নয়
আপনার ক্লিনিকের অংশ হয়ে কাজ করি, শুধু মাস শেষে বিল পাঠানো ভেন্ডর হয়ে নয়।
সহজ ভাষা
জটিল শব্দ বা লোক দেখানো ড্যাশবোর্ড নেই। কী হলো, কত খরচ হলো, এরপর কী।
যোগ্যতা
প্রতিশ্রুতি নয়, প্রমাণ
- Google Ads Measurement Certifiedসার্টিফিকেট আইডি 168441023 · মেয়াদ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত
- সরকারি ভেরিফাইড ফ্রিল্যান্সার, আইসিটি বিভাগfreelancers.gov.bd/verify-এ যাচাই করা যায়
- Upwork ও Fiverr-এ Top Ratedবিদেশি ডেন্টাল ক্লিনিকের দীর্ঘমেয়াদি রিভিউ
- লাইভ অ্যাকাউন্টের রেজাল্টকেস স্টাডি দেখুন
Google Ads Measurement সার্টিফিকেট
বেশিরভাগ ক্লিনিকের বিজ্ঞাপনে সবচেয়ে বড় ভুল হয় ট্র্যাকিংয়ে। ঠিকমতো ট্র্যাকিং না থাকলে বোঝা যায় না কোন বিজ্ঞাপন রোগী আনছে। তাই প্রতিটা কাজ শুরু করি ট্র্যাকিং ঠিক করে।
কথা বলি
সরাসরি একজন ডেন্টাল মার্কেটিং স্পেশালিস্টের সাথে কাজ করুন
ফ্রি অডিট দিয়ে শুরু করুন, অথবা WhatsApp-এ সরাসরি কথা বলুন।